হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে মাদক সেবন ও বিক্রি করার কারণে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুঁজছে পুলিশ।

মা পারুল বেগম বলেন, মাদক সেবন ও বিক্রি করা আমার ছেলে রবিউল আলমের অত্যাচারে আমি অতিষ্ঠ। আর মানহানির থেকে রক্ষা পেতে আইনের দ্বারস্থ হয়েছি। বুধবার (৮ অক্টোবর) হাজীগঞ্জ থানায় ছেলেকে আসামি করে মামলা দায়ের হয়। রবিউল উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়ন নিশ্চিন্তপুর সংলগ্ন বটতলা বাজার এলাকার শাহাজানের ছোট ছেলে।

পারুল বেগম জানান, দুই সন্তানের মধ্যে ছোট আর আদরের সন্তান রবিউল। কবে কবে সে মাদকের সাথে জড়িয়ে পড়েছে আর ভয়ংকর হয়ে উঠেছে তা অনেক পরে বুঝতে পারি। সে এখন নিয়মিত মাদক বিক্রি ও সেবন করে। এসব নিয়ে তাকে বারবার সতর্ক করা হলে সে আমাদের মারধরের চেষ্টা করে। ইতোমধ্যে গাভীসহ ঘরের বহু মালামাল চুরি করে বিক্রি করে ফেলেছে মাদকের টাকার জন্য। তাকে নিয়ে রীতিমতো আমরা এখন আতঙ্কিত। এ কারণে আইনের আশ্রয়ে নিয়েছি।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, রবিউলের মা থানায় একটি অভিযোগ করেছেন। দ্রুত রবিউলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী