হোম > সারা দেশ > চট্টগ্রাম

থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিএনপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, নির্বাচনি পরিবেশ তৈরি করতে হলে থানা থেকে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। অবৈধ অস্ত্রগুলো উদ্ধার না হলে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে পারে। আমাদের কাছে খবর আছে বিভিন্ন ভোটকেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করা দরকার তার প্রস্তুতি নিয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দেশ ও জাতির স্বার্থে অস্ত্র উদ্ধার করুন।

শনিবার সকাল ১১টার দিকে লোহাগাড়া গ্রান্ড মাশাবী রেস্টুরেন্ট হলে লোহাগাড়ায় কর্মরত সংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আসহাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন চৌধুরী, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, ফজলুল কবির ফজলুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত