হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাটি খুঁড়ে দেশীয় তৈরি বন্দুক ও গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

অস্ত্র উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে দেশীয় তৈরি বেশ কিছু বন্দুক ও গুলি উদ্ধার করেছে র‍্যাব।

গতকাল রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানের সময় ‘অপরাধী চক্রের’ সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

কামরুজ্জামান বলেন, বড়বিল এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা মাটির নিচে দেশীয় তৈরি অস্ত্র মজুত রেখেছে খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। পরে তল্লাশির এক পর্যায়ে মাটিচাপা দেওয়া সন্দেহজনক একটি জায়গা দেখতে পায়।

পরে ঘটনাস্থলের মাটি সরিয়ে প্লাস্টিকের তৈরি একটি ড্রাম পাওয়া যায়। ড্রামটির ঢাকনা খুলে উদ্ধার করা হয় দেশীয় তৈরি পাঁচটি বন্দুক, ১১টি গুলি, ২৪টি গুলির খোসা ও ৩টি অস্ত্রের যন্ত্রাংশ।

র‍্যাবের কর্মকর্তা বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো কারা, কীভাবে সংগ্রহ করেছে এবং কি উদ্দেশ্যে মজুত রেখেছে তা জানতে র‍্যাবের তদন্ত অব্যাহত রয়েছে। অস্ত্রগুলো রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার