হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বেচ্ছাশ্রমে ভাঙ্গা রাস্তা মেরামত করলো বিএনপি নেতাকর্মীরা

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

‎পরশুরামের সুবার বাজারে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কার করেছে বিএনপি নেতাকর্মীরা। সুবার বাজারের পশ্চিম পাশের সড়ক ও সুবার বাজার-মনিপুর সড়কের বিভিন্ন স্থানে সুড়কি ও বালু ফেলে সড়কগুলো মেরামত করা হয়।‎

‎বৃহস্পতিবার ভাঙ্গা সড়কগুলো স্বেচ্ছাশ্রমে মেরামত করে চলাচল উপযোগী করেন মির্জানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

২০২৪ ও ২৫ সালের বন্যায় ভেঙ্গে যাওয়ার পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। এসব সড়ক দিয়ে মানুষ ও শিক্ষার্থীরা চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেয় বিএনপি।

সড়ক সংস্কার কাজে মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার রুবেল, সাবেক সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মজুমদার, বিএনপি নেতা গোলাম মোস্তফা, জাহাঙ্গীর সরকার, মো. হুমায়ুন দুলাল, ইউনিয়ন যুবদলের আহবায়ক রাজিব রাজু, যুগ্ম আহবায়ক শামীমুল হক চৌধুরী, মনির হোসেন মিন্টু, আব্দুল আজিম রিংকু, নুরুন্নবী, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম নিশান, খন্দকার সাইফুল, শহিদুল ইসলাম শামীম, তারেক জিয়া, বাদশা ছাত্রদল নেতা মো. মুসা, শাকিব ও আনোয়ারসহ নেতাকর্মীরা অংশ নেন।

‎ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহিদ আহম্মদ খোন্দকার জানান, ২০২৪ ও ২৫ সালের বন্যায় ভেঙ্গে যাওয়ার পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। বিএনপির ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর নির্দেশে জনকল্যাণে এসব সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে।

পাঁচ দফা বৈঠকেও সুরাহা হয়নি চসিক বন্দরের গৃহকর বিরোধ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

নিরাপত্তার জন্য কামান দেওয়া লাগলে কামান দেব: রেঞ্জ ডিআইজি

হাদির হত্যাকারীদের ফেরত আনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে অভিযানে বন্ধ বায়েজিদ লিংক রোড

দেয়াল চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু, ভাই আহত

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার