হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরাইলে ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচন নিয়ে অবহিতকরণ সভা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, বাল্যবিয়ে বন্ধ করি’ স্লোগান সামনে রেখে ২০২৭ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত মেয়াদের ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচনসংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়।

রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিজাম উদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা সভায় অংশ নেন।

সভায় ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচন, কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দরিদ্র ও অসহায় নারীদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

সভাটির আয়োজন করে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বাসের ধাক্কায় চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ফেনীতে গভীর রাতে মাদরাসা ও সাব-রেজিস্ট্রি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে ‘ঢাকা মেইল’ ট্রেনে আগুন

মেধাবীরা সবার আগে বাংলাদেশকে ধারণ করলেই দেশ এগিয়ে যাবে

আন্দোলন নিয়ে বিভক্তি, কাটেনি অচলাবস্থা

সরাইলে জামায়াতের নতুন কমিটি, আমির এনাম খান ও সেক্রেটারি জাবেদ

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা ছুড়ে আগুন

কুমিল্লার মেঘনায় ঝোপের দখলে নদী, সংকটে দেশীয় মাছ

বেগমগঞ্জে এক হাজার হাফেজকে সংবর্ধনা দিতে আন্তর্জাতিক মহাসম্মেলন