ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি আসনে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে এগিয়ে রয়েছেন। প্রাপ্ত আংশিক বেসরকারি ফলাফলে দেখা গেছে, প্রতিটি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করছেন জামায়াতে ইসলামের প্রার্থী বা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৩টির ফলাফলে বিএনপির এম. রশিদুজ্জামান (মিল্লাত) পেয়েছেন ৬৪,৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. নাজমুল হক (সাঈদী) পেয়েছেন ৪২,৬৪৪ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ২১,৯৮১ ভোটে এগিয়ে আছেন।
জামালপুর-২ (ইসলামপুর): ৬৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সুলতান মাহমুদ বাবু পেয়েছেন ৬৫,৬৪০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী ড. ছামিউল হক ফারুকী পেয়েছেন ৪১,৯৬৫ ভোট। ভোটের ব্যবধান ২৩,৬৭৫।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): ১৫৪টি কেন্দ্রের মধ্যে ১২টির ফলাফলে ধানের শীষ প্রতীকের মো. মোস্তাফিজুর রহমান (বাবুল) পেয়েছেন ১৬,০৭০ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকের মো. মজিবুর রহমান (আজাদী) পেয়েছেন ৫,১২৮ ভোট। ফলে বাবুল ১০,৯৪২ ভোটে এগিয়ে আছেন।
জামালপুর-৪: মোট ৮৮ কেন্দ্রের মধ্যে ১২টির ফলাফলে বিএনপির ফরিদুল কবীর তালুকদার শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭,৯৫৩ ভোট। জামায়াতের আবদুল আওয়াল (দাড়িপাল্লা) পেয়েছেন ৫,২৯৮ ভোট। ভোটের ব্যবধান ১২,৬৫৫।
জামালপুর-৫ (সদর): ১৬১ কেন্দ্রের মধ্যে ৩৯টি কেন্দ্রে বিএনপির এডভোকেট ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ) পেয়েছেন ৫০,২৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার (দাড়িপাল্লা) পেয়েছেন ৩০,৪৫০ ভোট।
আংশিক ফলাফলে প্রতিটি আসনে বিএনপির প্রার্থী যথেষ্ট ব্যবধানে এগিয়ে থাকায় এগিয়ে থাকার ধারা বজায় রাখছেন। পূর্ণাঙ্গ ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।