হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, চাচা-চাচি আটক

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তিতে তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টায় বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়ির ট্রাক ড্রাইভার রুবেল হোসেনের সন্তান তাসনুহা বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পুকুরে ডুবুরি দিয়ে তল্লাশি করে এবং জাল ফেলে তাসনুহাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১২টায় বাড়ির লোকজন পুকুর থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ এসে লাশ নিয়ে যায়। এ সময় পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্ত দেখতে পায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচি সাথী আক্তারকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক জানান, আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। তারাই শিশুটির হত্যাকাণ্ডে জড়িত।

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা চাচিকে আটক করা হয়েছে। পরে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

দলীয় ব্যানারে বহিষ্কৃত নেতাকে যুবদল নেতার সংবর্ধনা

ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ

একজন আসামি গ্রেপ্তারে আমি সন্তুষ্ট না: তনুর বাবা

সীমান্তে মাদক সেবন শেষে ফেরার পথে আটক ৮

সন্দ্বীপে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৪৬

জুলাই আন্দোলনে গুলি চালানো সোলায়মান ফের আ.লীগের মিছিলে

বাঁশখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে লাশ নিয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ

ফরিদগঞ্জে নাতির ইন্তেকালের খবরে নানির মৃত্যু

তনু হত্যা মামলায় রিমান্ড শেষে হাফিজুরকে কারাগারে প্রেরণ