হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. ফোরকান (২৯) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে পৌরসদরের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। আহত ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ আবুজাফরের পুত্র এবং পৌরসদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ফোরকান। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাত যুবক তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ৫৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর জানান, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে, নাকি এটি ছিনতাইয়ের ঘটনা-তা তদন্ত করে বের করা প্রয়োজন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

কুমিল্লায় হানিট্র্যাপে প্রবাসী ব্যবসায়ী, শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ

গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান হেলমেটধারী

প্রশস্তকরণ হচ্ছে বাঁশখালী মহাসড়ক

চট্টগ্রাম নগরীতে অন্তর্দ্বন্দ্বে প্রাণ ঝরছে বিএনপি নেতাকর্মীদের

নোয়াখালী-ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন

রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফির

হতভাগা নবজাতক দুনিয়ার প্রথম শ্বাস নিল টয়লেটের কমোডে

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১০৭ সদস্য গ্রেপ্তার