হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১১

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)

আওয়ামী লীগ ও ছাত্রলীগের আটক ১১ জন । ছবি: আমার দেশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ জনকে গ্রেপ্তার করেছে গুইমারা থানা পুলিশ।

১০ নভেম্বর মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গুইমারা উপজেলার হলো বড়পিলাক গ্রামের মহসিন আলী, ফজলু মিয়া, লাল মিয়া, রমজান আলী, আতিকুল, বাবুল মিজি, খলিল, দ্বীন ইসলাম, সজীব। জালিয়াপাড়া গ্রামের ১ জন আরেকজন অন্য এলাকার বলে জানা গেছে।

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা সকলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি তরব আলী বাদী হয়ে গুইমারা থানায় মামলা করেছেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী জানান, বড়পিলাকে বিএনপি অফিসে আগুন দেওয়ার ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার কারা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

এমএইচ

পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

কুমিল্লায় হানিট্র্যাপে প্রবাসী ব্যবসায়ী, শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ

গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান হেলমেটধারী

প্রশস্তকরণ হচ্ছে বাঁশখালী মহাসড়ক

চট্টগ্রাম নগরীতে অন্তর্দ্বন্দ্বে প্রাণ ঝরছে বিএনপি নেতাকর্মীদের

নোয়াখালী-ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন

রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফির

হতভাগা নবজাতক দুনিয়ার প্রথম শ্বাস নিল টয়লেটের কমোডে