হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে দাঁড়িপাল্লার নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী জেলায় দাঁড়িপাল্লার নেতাকর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী-৩ আসনের পাইকপাড়া কেন্দ্রে মাত্র ২৫ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু জয়লাভ করেন। এরপর ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা জড়িত ব্যক্তি ও তাঁদের আশেপাশের স্থানে হামলা চালানো হয়েছে।

ভুক্তভোগী বগাদানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জাবেদ জানান, “মাত্র ২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করায় তারা আমার বাড়ি ও দোকানে হামলা করেছে, মোটরসাইকেল ভাঙচুর করেছে।

এছাড়া সোনাগাজীর বগাদানা ইউনিয়ন সভাপতি আবদুল হাইয়ের বাড়িতেও হামলা চালানো হয়েছে। একই কেন্দ্রে জামায়াতের এজেন্ট আতা উল্লাহর বাবার দোকান এবং জামায়াত কর্মী নূরে এলাহীর দোকান ভাঙচুর করা হয়েছে।”

এছাড়া স্থানীয়রা জানান, মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়া জামায়াতের সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে এবং কেন্দ্রের এজেন্ট মাসুমের দোকান ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি নেতারা ইউসুফ, তুষার, জাবেদ স্বপন ও রুবেল নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

হামলায় অভিযুক্ত তুষার মুঠোফোনে জানান, “আমি জানি না, বহিরাগত কারা হামলা করেছে।” আর বিএনপি নেতা ইউসুফ বলেন, “ফলাফল ঘোষণার সময় বাড়িতে ছিলাম, এখনো আছি, কোনো কিছু আমার জানা নেই।”

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “হামলা-ভাঙচুরের বিষয়টি শুনেছি, তবে কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, পুরো এলাকায় বোমা ও আতঙ্ক সৃষ্টি করে হামলা চালানো হয়েছে।

নোয়াখালী-৬ আসনে বেসরকারিভাবে হান্নান মাসউদ বিজয়ী

চট্টগ্রাম-১২ আসনে ধানের শীষ প্রার্থী এনামুল হক এনাম বিজয়ী

খাগড়াছড়ির একমাত্র আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী

নোয়াখালী-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন

কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী শাওন বেসরকারভাবে বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়ায় জোনায়েদ সাকি জয়ী

কুমিল্লা-১১ আসনে বেসরকারিভাবে বিজয়ী জামায়াত প্রার্থী ডা. তাহের

চট্টগ্রাম-১২ আসনে বিপুল ভোটে বিজয়ী ধানের শীষের প্রার্থী

চাঁদপুর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ড. মো : জালাল উদ্দিন

নোয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে বরকত উল্লাহ বুলু জয়ী