হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা থেকে চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, চাঁদপুর

কুমিল্লায় পথসভা শেষে চাঁদপুরের উদ্দেশে রওনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর পৌনে ২টায় রওনা করেন তিনি ।

তিনি চাঁদপুরের শাহারাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

দুপুর আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটে বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। সেখানেও তিনি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

বেলা ৩টায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে সফর শেষ করবেন তারেক রহমান।

জেডএম

ফেনীতে এবার প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় আদালতে আসামির জবানবন্দি

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

কুমিল্লায় তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শাহরাস্তি জামায়াতের বিবৃতি

সীতাকুণ্ডে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু

নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

পদবঞ্চিতদের বাধায় ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড, আহত ৪