হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পোশাক কারখানা ও বেকারির আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে পোশাক কারখানা ও বেকারীর আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চট্টগ্রামের কালুরঘাটে এশিয়ান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্যান মার্ক নামে একটি পোশাক কারখানা ও একটি বেকারিতে লাগা আগুন প্রায় ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ছয় ঘন্টা কাজ করে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার সকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়।

কন্ট্রোলরুম সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় কালুরঘাটে এশিয়ান গ্রুপের প্যান মার্ক পোশাক কারখানা ও পাশ্ববর্তী বেকারিতে আগুন লাগে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের চারটি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে নিভু নিভু অবস্থায় জ্বলতে থাকে৷ রাত তিনটার দিকে কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, এশিয়ান গ্রুপের মালিক হাটহাজারীর এম এ সালাম৷ প্রতিষ্ঠান দুটি তার মালিকানাধীন। আগুনে আনুমানিক এক কোটি টাকার বেশি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে৷ আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান