হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় ইয়াবা-গুলিসহ রোহিঙ্গা নারী-পুরুষ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা নারী ও পুরুষ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথভাবে অভিযান চালিয়ে ইয়াবা, পিস্তল, গুলিসহ এক নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সাড়ে ৮টায় বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃতরা হলেন, বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবু বক্করের পুত্র মো. সেলিম (২৩ ), একই ক্যাম্পের ব্লক-জি/১০-এর জামালের স্ত্রী আসমা আক্তার (২০)।

জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ১৪-এপিবিএন ও কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেপ্তার করে।

ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল