হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা ছুড়ে আগুন

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

ছবি ফেসবুকে ভাইরাল ভিডিও থেকে নেওয়া।

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান শাখায় পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, এসআরবি ৭ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা। গতকাল রাতে আওয়ামী লীগের বিভিন্ন পেইজ থেকে ছবি-ভিডিও প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) ভোরে মিরসরাই সদর ইউনিয়নের মারুফ স্কুলের উল্টো দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে, শনিবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ফেসবুক আইডিতে পেট্রোল বোমা হামলার পর অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও প্রকাশ করেন।

গ্রামীণ ব্যাংক মিরসরাই সদর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যান। শনিবার সকালে অফিসে এলে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানতে পারেন।

তিনি আরো বলেন, ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। ভোরে আলো ফোটার আগে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের সামনের অংশের সাইনবোর্ড, ফটকের ভেতরে এবং দোতলার দিকে পেট্রলবোমা ছোড়ে। এতে দেয়াল ও ফটকে আগুন ধরে যায়। তবে ভবনের কলাপসিবল গেটের নিচে আগুন ধরে ওঠার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলেন নিরাপত্তা প্রহরী। অফিসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বলেন, ‘মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংক। গেটের বাইরে থেকে কে বা কারা পেট্রোল বোমা ছুড়ে মারলে ভবনের প্রধান ফটকের সামনে পড়ে আগুন ধরে যায়। পরে ওপরের তলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিভে গেলে বোতলটি অফিসে রাখি স্যারদের দেখানোর জন্য। পরে দিনের বেলায় পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা আসেন পরিদর্শনে। তারা বোতলটি নিয়ে যান।’

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর পর সেখানে আগুন দেখা যায়নি। এআই প্রযুক্তি ব্যবহার করে আগুনের দৃশ্য তৈরি করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

কুমিল্লার মেঘনায় ঝোপের দখলে নদী, সংকটে দেশীয় মাছ

বেগমগঞ্জে এক হাজার হাফেজকে সংবর্ধনা দিতে আন্তর্জাতিক মহাসম্মেলন

টিউশনের বেতন নিয়ে ফিরছিলেন কুবি শিক্ষার্থী, ছুরি দেখিয়ে ছিনতাই

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ

৯ বছর বয়সী দুই ভাই এক সঙ্গে হলেন হাফেজ

কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ, আগুন

আরাকান আর্মির বাংলাদেশি জেলেদের অমানুষিক নির্যাতন

ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্টে পর্যটকের মৃত্যু