হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রাম ব্যুরো

প্রতীকী ছবি

চট্টগ্রামে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী গাড়িচালক সুমনের কোন খোজ মেলেনি।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান আমার দেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফাতেমা আক্তারকে প্রথমে জবাই করা হয়। পরে মরদেহ টুকরো করে ঘরের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হত্যাকাণ্ডের পর সুমন পালিয়ে গেছে।”

পুলিশ জানায়, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেয়ে পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। তখন টুকরো অবস্থায় ফাতেমা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে ফের কারাগারে

হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: জিয়াউর রহমান জিয়া

দেশের সব শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা জরুরি: শিক্ষামন্ত্রী

কাপ্তাইয়ে বিরল প্রজাতির সাপ রেটিকুলেটেড পাইথন উদ্ধার

আ.লীগ মিছিল নয় দৌড়ের প্র্যাকটিস করে: চসিক মেয়র

রাঙামাটিতে রাতভর অভিযানে আ. লীগের ২১ নেতাকর্মী আটক

সীতাকুণ্ডে মরণফাঁদ ‘নামার বাজার’ আন্ডারপাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

টেকনাফে ভারী বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা

কক্সবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন