হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড পরান আটক

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ফজর আলীর ছোট ভাই শাহ পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে বুড়িচং উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি- ২ অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, ভুক্তভোগী নারীকে ধর্ষণের পর নিপীড়ন, নির্যাতন ও বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড শাহ পরান।

এরআগে ২৬ জুন দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বসত ঘরের দরজা ভেঙ্গে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ধর্ষক ও ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরইমধ্যে পুলিশ ধর্ষণে অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা ফজর আলী ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শেষে ঘটনার মূল হোতাদের শনাক্ত করা সম্ভব হবে।

বৃহস্পতিবার দুপুরে পর্নোগ্রাফি মামলায় অন্য ৪ আসামির তিনদিনের রিমান্ড দিয়েছিল কুমিল্লা আদালত।

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে