হোম > সারা দেশ > চট্টগ্রাম

মায়ের হজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৪

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ওবায়েদ উল্যাহ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের খাঁ দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হজ পালন শেষে চট্টগ্রাম বিমানবন্দর থেকে মাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তাদের বহনকারী নোহা মাইক্রোবাসটির সঙ্গে একটি ডেলিভারি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত ওবায়েদ উল্যাহ কক্সবাজার জেলার রামু উপজেলার লিঙ্গাপাড়া এলাকার শামসুল আলমের ছেলে এবং ঈদগড় এ.এম.বি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), বোনের স্বামী ইয়াছিন আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২৫)। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির কাভার ভ্যান ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নোহা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ওবায়েদ নিহত হন।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল বাতিন সালাফি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি