হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুরাদনগরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করলো স্বামী

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা আক্তার (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। স্থানীয় জনতা ঘাতক স্বামী কুদ্দুস ওরফে রুবেলকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের গোমতী ব্রিজের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে।

নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য ঘাতক রুবেল তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতো। এ নিয়ে গত ২২ ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন তানজিনা।

যৌতুকের জন্য ক্রমাগত চাপ ও থানায় অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে স্বামী রুবেল তার স্ত্রী তানজিনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে জনসম্মুখে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা তাৎক্ষণিক ঝুঁকি নিয়ে রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতককে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না