হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে আটকা পড়েছেন সাড়ে চারশ পর্যটক

সাজেক-বাঘাইছড়ি-লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

ছবি: আমার দেশ

টানা ভারী বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়কের একাধিক অংশ পানিতে তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, সাজেক ও লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। এদিকে রাঙ্গামাটির পর্যটন নগরী সাজেকে আটকা পড়েছে সাড়ে ৪০০ পর্যটক।

বুধবার সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে দীঘিনালা–সাজেক সড়কের কবাখালী অংশ পানিতে তলিয়ে যায়। ফলে সাজেক ও বাঘাইছড়ির সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, উপজেলার মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টার এলাকার সড়কও পানিতে ডুবে যাওয়ায় লংগদুর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে মেরুং ইউনিয়নের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘর ও আঙিনায় পানি ঢুকে পড়েছে।

এদিকে টানা বর্ষণে মাইনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নদীর পানি বাড়তে থাকায় তীরবর্তী নিচু এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা আরও পানি বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন।

উপজেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রশাসনের পক্ষ থেকে ২০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

তবে জেলার চেঙ্গী নদী ও আশপাশের ছড়া খালের পানি কিছুটা কমেছে। প্লাবিত কয়েকটি এলাকা থেকে পানি নেমে গেলেও অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে রাঙ্গামাটির পর্যটন নগরী সাজেকে আটকা পড়েছে সাড়ে ৪০০ পর্যটক। তাদের ইউলিটি বিল দিয়ে থাকা ও বিশেষ ছাড়ে রেস্তোরাঁয় খাবার ব্যবস্থার কথা জানিয়েছেন কটেজ এন্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক যুবরাজ।

প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত। তিনি জানান, পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত এলাকার মানুষের কথা চিন্তা করে ১৩৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। শুকনা খাবারসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে তিনি।িএমএইচ

রাউজানে বৃষ্টির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে বান্দরবান স্থবির, আগাম প্রস্তুতিতে ক্ষতি কম

পাহাড় ধসে মাটির নিচে মাদরাসা, নিহত বেড়ে ৮

বাঁশখালীতে পানিবন্দি ২০ হাজার মানুষের হাহাকার

মতলব উত্তরে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

মিরসরাইয়ে ব্রাজিল সমর্থকের নাক ফাটালেন আর্জেন্টিনা সমর্থক

পাহাড় ধসে মাটির নিচে মাদরাসা, নিহত ৫

ঈদগাঁওয়ে ২০ গ্রামে ধসের শঙ্কায় ব্রিজ ও পাহাড়

গাজীপুরে আবারো পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, বাড়ছে রহস্য