হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে আওয়ামী লীগ নেতা রাশেদ ফরায়েজী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি এক আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাশেদ ফরায়েজী উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের ছাদির ফরায়েজীর ছেলে। তিনি বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

রাশেদ ফরায়েজীকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতাস থানার মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আসামির বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম