হোম > সারা দেশ > চট্টগ্রাম

জবাবদিহিমূলক সরকার গঠন করতে চাই: তারেক রহমান

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের জনগণের জন্য জবাবদিহিতামূলক সরকার গঠন করা আমাদের প্রত্যাশা। যদি তা করতে পারি তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। ‍আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাই প্রতিটি সেক্টরে আমাদের জবাবদিহিতা থাকতে হবে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর ফান টাউন অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির উপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আর তা করতে হলে নিজেদের উঠা বসা কাজকর্ম এবং কথাবার্তা এমন হতে হবে যাতে মানুষ আমাদের উপর বিশ্বাস রাখতে পারে। সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে এই কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের বহু নেতাকর্মী বিগত ১৫ বছরে গুম হয়েছে, খুন হয়েছে। আমার বাবা দেশের জন্য কাজ করায় কতিপয় ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হতে হয়েছে। আমার ভাইকেও আমি হারিয়েছি। আমার মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে এই কষ্ট সহ্য করতে হয়েছে গত ১৬ বছর।

বিএনপি নেতাকর্মীদের বলেন, দেশকে যারা ধ্বংস করে দিয়েছে, সেই দেশকে আবার নতুন করে গড়তে হলে আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে দলের ষাট লাখ নেতাকর্মী গায়েবি মামলা ও অত্যাচারের শিকার হয়েছে সেই দলের উপর এদেশের মানুষ আস্থা রাখতে চায়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার।

এর আগে নেতাকর্মীদের সাথে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেন, আমরা কৃষকদের জন্য ফসল সংরক্ষণের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়াও, সারাদেশে আমরা ১ লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ করবো, যাদের মধ্যে ৭০ থেকে ৮০ হাজার হবে নারী। যাতে নারীরা স্বাচ্ছন্দ্যের চিকিৎসা সেবা নিতে পারে।

এছাড়াও আমরা চাই একটা শিশু যাতে প্রাইমারি লেবেল থেকেই দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত৷ এই কারণে প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে শিক্ষা দিতে হবে।

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল