হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশির ঘরে

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

আবারো মিয়ানমারে দুই বিদ্রোহী সংগঠনের সংঘর্ষের জেরে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশের ভূখণ্ডে। টেকনাফের একটি বসতঘরের টিনের চাল ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করেছে। এতে কেউ হতাহত না হলেও সীমান্ত এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর )দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লম্বাবিল নামক গ্রামের শাহ আলমের বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ শাহ আলমের স্ত্রী।

তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরে হোয়াইক্যং লম্বাবিলস্থ আমার বসতঘরের একটি রুমে টিনের ছাল ছিদ্র হয়ে একটি গুলি ঢুকে পড়ে।

তিনি আরো জানান, হাইওয়ে সড়কের পরে আমার বাড়ি। এতদূর থেকে যদি এভাবে আমাদের বসত ঘরে গুলি এসে পড়ার ঘটনায় আমরা আতঙ্কিত।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী জানান,  মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজের বসতঘরে একটি গুলি এসে পড়ার বিষয় টি শুনেছি। বার বার এ ধরনের ঘটনা সীমান্তবাসির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

৬৪ বিজিবি'র অধিনায়ক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে গোলাগুলির শব্দ প্রায় প্রতিদিনই শোনা যায়। বিষয় টি আমি খুঁজ নিয়ে দেখতেছি।

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল