হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপিপন্থি আইনজীবীদের হামলায় আহত দুই সাংবাদিক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে চ্যানেল ওয়ানের দুই সাংবাদিকের উপর হামলা করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুর ২টায় আইনজীবী এনেক্স ভবনের অডিটোরিয়ামে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনওয়াজ রিটন ও ক্যামেরাপারসন অমিত দাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালে সেন্টারের মধ্যে লাইভ দেওয়ার সময় তাদের উপর হামলা করা হয়। এই নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই জামায়াতের প্রার্থীরা নির্বাচন বয়কট করে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও নির্বাচন করার সুযোগ পায়নি। সকাল থেকে একতরফা ভোটগ্রহণ হচ্ছিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে। টেলিভিশন লাইভে একতরফা ভোটের বিষয়গুলো প্রচার করা হচ্ছে এমন সন্দেহে বিএনপিপন্থি আইনজীবীরা তাদের উপর হামলা চালায়।

আহত সাংবাদিক শাহনওয়াজ রিটন জানান, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ভোটকেন্দ্র থেকে লাইভ দিচ্ছিলেন তিনি। এসময় বিএনপিপন্থি আইনজীবী হিসেবে পরিচতি কয়েকজন তাদরে দিকে তেড়ে আসে। কথা কাটাকাটির একপর্যায়ে ৮-১০ জন মিলে তার ও তার ক্যামেরা পারসন অমিত দাশের উপর হামলা চালায়। মারধরের পর তাদেরকে আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

জেডএম

চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন প্রকৌশলী সেলিম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মিলেনি ছেলেসহ গৃহবধূর

জামায়াতপন্থি আইনজীবীদের চট্টগ্রাম বার নির্বাচন বর্জন

বাঁশখালীর ১২১ আশ্রয়কেন্দ্রের ১৯টি নদীগর্ভে

পরশুরামে কহুয়া নদীতে ভারতের বাঁধ নির্মাণ শুরু

ইজারা হয়নি চসিকের পাঁচ পশু হাটের

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে বাস চলাচল বন্ধ

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতা ও স্ত্রী আটক