হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেই এসপি শাহনেওয়াজকে খুলনায় বদলি

আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের জের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রাম সিআইডির এসপি শাহনেওয়াজ খালেদকে খুলনায় বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক আদেশ বিষয়টি জানানো হয়। ওই আদেশে আরও ১৯জনকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।

এর আগে ৩১ ডিসেম্বর ‘আওয়ামী লীগ হলেই মামলা থেকে অব্যাহতি’ শিরোনামে আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ২০ দিনের মাথায় তাঁকে খুলনায় বদলি করা হলো। খুলনায় তিনি উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপালন করবেন।

শাহনেওয়া খালেদের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার করে পিটিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি আদায়, শাহনেওয়াজ খালেদের শিখিয়ে দেওয়া নাম বলতে হতো আসামিদের। পরে জবানবন্দিতে আসা নিরীহ লোকজনকে গ্রেপ্তার করে টাকা আদায় করতেন তিনি। সিএমপিতে আওয়ামীপন্থি পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন তিনি।

শাহনেওয়াজ খালেদের বাড়ি চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে। শিক্ষাজীবনের পুরোটাই কাটিয়েছেন চট্টগ্রামে। স্কুলজীবন থেকে চট্টগ্রাম কলেজ, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে পুলিশে যোগ দেন তিনি। চাকরির শুরুর দিকে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন।

নিজ বাড়ির তথা সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর দেশের কয়েকটি জেলায় তিনি দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে পুলিশে যোগ দেন শাহনেওয়াজ খালেদ। নিয়ম রক্ষায় ১৬ বছরে দুবার রেঞ্জের বাইরে বদলি করা হলেও এক মাসের মধ্যে দলীয় প্রভাব খাটিয়ে ফের বন্দর নগরীতে ফিরে আসেন তিনি।

২০২০ সালের ১৮ জুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি পান শাহনেওয়াজ খালেদ। এদিনই তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটে পদায়ন করা হয়। সেই থেকে অদ্যাবধি সিআইডির এসপি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শাহনেওয়াজ খালেদ। এরই মধ্যে ২০২৩ সালের ৬ নভেম্বর অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি।

শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের বিশেষ তদবিরে তার এই পদোন্নতি হয় বলে সরকারের দায়িত্বশীল একটি সংস্থার গোপনীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কৃষকদের

চট্টগ্রামে একের পর এক খুন, জেলাজুড়ে আতঙ্ক

হোস্টেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, প্রতিবাদে ভাঙচুর

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার