হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে লবণ মাঠ থেকে ১০টি গ্রেনেড ও ২৮টি গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে লবণ মাঠ থেকে উদ্ধার হয়েছে ১০টি তাজা গ্রেনেড, ২৮টি তাজা গুলি ও ২ কেজি গাঁজা। টেকনাফের জাদিমুরা এলাকায় শনিবার রাতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয়।

রোববার দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী এক ব্রিফিংয়ে এসব তুলে ধরা হয়।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে টেকনাফ উপজেলার জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী তাজা গোলা ও গ্রেনেড বাংলাদেশের সীমানা ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে মজুদ করছে। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় শনিবার রাত ১০টায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে মাটির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মায়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় এমন ২টি ৩৪এম এমকে-১ হ্যান্ড গ্রেনেড, ৮টি ৪০ এমএম এইচইডিপি গ্রেনেড ও ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গোলা উদ্ধার করা হয় এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

তবে বাংলাদেশের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্ট সদস্যদের আটকে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত রাখবে।

জেডএম

ওসিকে লাল কার্ড দেখালাম: এমপি মোবাশ্বের

শেখ হাসিনাসহ পলাতক ১৭৮ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

হাতিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার

সাতবাড়ীয়া উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পরিচিতি সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএর স্বার্থ রক্ষা করব’

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, খুলশীর সেই ওসি প্রত্যাহার

ফ্যাসিবাদবিরোধী কবিতা লিখে নির্যাতনের শিকার আরিফ

চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা