হোম > সারা দেশ > চট্টগ্রাম

গুইমারার জালিয়াপাড়ায় অগ্নিকাণ্ডে ১৯ দোকান ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।

৪ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটের সময় হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইসমাইল মার্কেটের ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ১৯টি দোকানের মধ্যে তেলের দোকান, মোটর গ্যারেজ, হোটেল, ফার্নিচারসহ নানা ধরনের দোকান ছিল।

কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেননি। তবে ফায়ার সার্ভিস ও দোকান মালিকের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

পাহাড়ের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুইমারা উপজেলায় আতঙ্ক দেখা দিয়েছে।

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু