হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অল্পের জন্য প্রাণ রক্ষা ৪৫ যাত্রীর

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ তীরচর এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাস খাদে পড়ে ৪৫ জন রক্ষা পেলেও ২ জন আহত হয়েছেন। শনিবার ফেনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি দুপুর সাড়ে বারোটায় দিকে বৃষ্টির কারণে ভেজা রাস্তায় স্লিপ করে খাদে পড়ে যায় বলে জানান চালক শাহ আলম।

বাসের এক যাত্রী জানান, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে গ্রাম থেকে শহরে ফিরতে প্রতিটি বাস কাউন্টারে উপচেপড়া ভিড় ছিল। স্টার লাইন পরিবহনের বাসগুলো ঢাকায় পৌঁছে কোনো রেস্ট না নিয়েই পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছিল। এতে চালকরা কিছুটা ক্লান্ত ও বিভ্রান্ত ছিলেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়াটগঞ্জ এলাকায় দুপুর সাড়ে বারোটায় একটি স্টার লাইন পরিবহনের বাস বৃষ্টির কারণে রাস্তার পাশে পড়ে যায়। রেকার ডেকে বাসটি উদ্ধার করা হচ্ছে। যাত্রীদের মালপত্র বুঝিয়ে দিয়ে অন্য বাসে তুলে দেওয়া হয়েছে। মহাসড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।

সড়ক দুর্ঘটনায় বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের, বাড়িতে শোকের মাতম

বর্জ্যে বিলীন নবীনগরের ‘আলীয়াবাদ খাল’

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: জনপ্রশাসন উপদেষ্টা

ফেনীতে রেমিট্যান্সে ঈদের হাসি শঙ্কা মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে

স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

৭টিতে বিএনপি, ১টিতে জামায়াত ও ৭টিতে আ.লীগ পন্থী জয়ী

কুতুব‌দিয়ায় এ‌তিম‌ ছাত্রদের মা‌ঝে ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে ডাকাতি, গ্রেপ্তার ৫

কোম্পানীগঞ্জে মোটর সাইকেল-কভার্ড ভ্যান সংঘর্ষে যুবক নিহত

উৎপাদন বৃদ্ধির জন্য খাল খননের বিকল্প নেই