হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে তিতাসে বিক্ষোভ মিছিল

কুমিল্লা-২ আসন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে আসনের তিতাস উপজেলার বাতাকান্দিস্থ গৌরিপুর-হোমনা সড়কে এ বিক্ষোভ মিছিল করেন মনোনয়ন-প্রত্যাশী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের অনুসারীরা।

মিছিলটি উপজেলার বাতাকান্দি বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে শুরু হয়ে বাতাকান্দি বাজার ও গৌরিপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে টেগুরিয়া পাড়া গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে ও কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া এবং বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের হাজার হাজার জনগণ।

সমাবেশে বিএনপি ঘোষিত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, কুমিল্লা-২ আসনে জনগণের প্রার্থী ইঞ্জিনিয়ার মতিন খানকে বঞ্চিত করে বহিরাগতকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে ইঞ্জিনিয়ার মতিন খানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান তারা।

চৌদ্দগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

সন্ত্রাসীদের হাতে ভারী অস্ত্র, পুলিশ পায় জংধরা এলজি-ছোরা

১০ মাস স্থবির টেকনাফ স্থলবন্দর, থমকে আছে সীমান্ত বাণিজ্য

ঈদগাঁওয়ে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

বাবা বলেছিলেন ঈদের আগে বাড়ি ফিরবেন, বাহরাইনে নিহত তারেকের মেয়ে

আ. লীগ যেখানেই কার্যক্রম শুরু করবে এনসিপির কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে

প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, চট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান