হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী থ্রি-পিস এবং বাজি উদ্ধার করল কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি। কুমিল্লা ব্যাটালিয়ন অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অবৈধ ভারতীয় মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সকাল আটটায় কুমিল্লা জেলার সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে এসব অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। ১৮ জানুয়ারি সকাল আটটায় কুমিল্লা জেলার সদর উপজেলার আওতাধীন যশপুর বিওপি-এর টহল-দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্তের ২৫০ গজ বাংলাদেশের ভেতরে মুড়াপাড়া এবং ১০০ গজ ভেতরে পাহাড়পুর নামক স্থানে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী, থ্রি-পিস এবং বাজি জব্দ করে। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, আটককৃত চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ওসিকে লাল কার্ড দেখালাম: এমপি মোবাশ্বের

শেখ হাসিনাসহ পলাতক ১৭৮ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

হাতিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার

সাতবাড়ীয়া উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পরিচিতি সভা অনুষ্ঠিত

টেকনাফে লবণ মাঠ থেকে ১০টি গ্রেনেড ও ২৮টি গুলি উদ্ধার

রাঙামাটিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএর স্বার্থ রক্ষা করব’

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, খুলশীর সেই ওসি প্রত্যাহার

ফ্যাসিবাদবিরোধী কবিতা লিখে নির্যাতনের শিকার আরিফ