হোম > সারা দেশ > চট্টগ্রাম

পানি পান করতে চাইলে দিল এসিড, প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সাঈদুল আলম সামী, ছবি: আমার দেশ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা এলাকায় পানের দোকানের ব্যাটারির এসিডযুক্ত পানি পান করে সাঈদুল আলম সামী (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৯ এপ্রিল হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার কোনারপাড়ার শামসুল আলমের শিশুপুত্র ও আইডিয়াল একাডেমি অ্যান্ড হাইস্কুলের নার্সারির ছাত্র পার্শ্ববর্তী মহিমের চায়ের দোকানে গেলে পাশে থাকা পানের দোকানদার কামাল হোসেনের রাখা ব্যাটারির পানি পান করতে দেন তার ভাই মো. কাজল।

এরপর সামী গুরুতর অসুস্থ হয়ে গেলে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো সামীকে।

সূত্র মতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বেসরকারি কয়েকটা হাসপাতালে তাকে খাদ্যনালিসহ কয়েকটা অপারেশন করা হলেও শরীরের অবস্থা অপরিবর্তিত থাকে। সর্বশেষ সোমবার দীর্ঘ আড়াই মাস পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার হয়। সেখানে স্থানীয় আব্দুল জলিল বাদশা প্রাথমিকভাবে উভয়পক্ষকে নিয়ে বসেন এবং চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা প্রদান করেন। এরপর সামীর পরিবার ধাপে ধাপে প্রায় ৮ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারল না।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। 

সামীর বাবা শামসুল আলম জানান, আমার ছেলেকে ব্যাটারি (এসিডযুক্ত) পানি দিয়ে হত্যা করেছে কামাল ও তার ভাই কাজল। 

তিনি বলেন, আমার পারিবারিক সম্পদ ও উপার্জনের টমটম ছিল একটা, সেটাও বিক্রি করে দিয়েছি। অনেক মানুষ সাহায্য-সহযোগিতা করেছেন। তার পরও কাজল আর কোনো সহযোগিতা করেনি। তিনি এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান সাংবাদিকদের। 

নিহত সামীর চাচা শাহ আলম জানান, সামী বাড়ির পাশে মহিমের চায়ের দোকানে যায়। সেখানে পানি পান করতে চাইলে কামালের রাখা বোতলের ব্যাটারির পানি খেতে দেয় তার আপন ভাই কাজল। তখন থেকে রক্ত বমি করে এবং এসিডযুক্ত ব্যাটারির পানি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার তিনি সুষ্ঠু বিচার দাবি করেন। 

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার, জেলা প্রশাসনের জরুরি সভা

নিম্নচাপের প্রভাবে টানা চারদিন সারা দেশ থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ

অস্ট্রেলিয়ান পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় গোসলে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২১১২, বহিষ্কার ৩

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই : রুমিন ফারহানা

টানা বর্ষণে কুতুবদিয়ার শাহজির পাড়ার সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

বৈজ্ঞানিক পদ্ধতিতে জাহাজ রিসাইক্লিং করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী