হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষার্থীদের ইমাম আবু হানিফা ও ইবনে সিনার মতো হতে হবে: মিঞা মো. নূরুল হক

সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদরাসায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হককে সংবর্ধনা স্মারক দিচ্ছেন সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদরাসার অধ্যক্ষ কাজী মো. মহিউদ্দিন মোল্লা।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীদের অধ্যাবসায়ী হতে হবে ও ইমাম আবু হানিফা ও ইবনে সিনার মতো হতে হবে। তোমাদেরকে অনেক দূর যেতে হবে। তোমাদের মধ্য থেকে ইবনে খালদুন, ইমাম গাজ্জালী তৈরি হবে। এলেমের বিকল্প নেই। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। তোমাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে তোমাদের কাজ করতে হবে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার হলরুমে এ পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের সমালোচনা করে প্রফেসর মিঞা মো. নূরুল হক বলেন, বিগত সরকার মাদরাসা শিক্ষিত লোকদেরকে চাকরি-বাকরি থেকে বঞ্চিত করেছে। বৈষম্যের শিকারে পরিণত করেছে। ওই বৈষম্যের বিরুদ্ধে তোমরাই লড়াই করেছো, তোমরাই জীবন দিয়েছো, তোমরাই তাদেরকে বিদায় করেছো। ওই জালেমরাই দেশে আর ফিরবে না ইনশাআল্লাহ।

এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর দারুস সুন্নাহ কামিল মাদরসার অধ্যক্ষ মো. একরাম হোসেন, আশুগঞ্জ সার কারখানা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম শওকত আলী, ভৈরবের শম্ভুপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মাসউদ আলম।

সভাপতিত্ব করেন চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কাজী মো. মহিউদ্দিন মোল্লা সাহেব।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ফাজিল বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা । সবশেষে সকল কবরবাসীদের রুহের মাগফেরাত ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জ্ঞান অন্বেষণ করার জন্য আল্লাহর নিকট বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

পাঁচ দফা বৈঠকেও সুরাহা হয়নি চসিক বন্দরের গৃহকর বিরোধ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

নিরাপত্তার জন্য কামান দেওয়া লাগলে কামান দেব: রেঞ্জ ডিআইজি

হাদির হত্যাকারীদের ফেরত আনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে অভিযানে বন্ধ বায়েজিদ লিংক রোড

দেয়াল চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু, ভাই আহত

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার