হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য বরাদ্দ বাড়ানো হবে’

জেলা প্রতিনিধি, কুমিল্লা

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্যসংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খাদ্য উপদেষ্টা বলেন, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্যগুদামের জলাবদ্ধতা ও কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্যগুদাম ও রেকর্ড রুমের দালানগুলো ঠিক রাখতে কাজ করছে সরকার।

সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুততম সময়ে কাজ করবেন। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছারসহ খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১