হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণপিটুনিতে নিহত বাবা-ছেলের লাশ কবর থেকে উত্তোলন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

ছবি: আমার দেশ

গণপিটুনিতে নিহত সেলাম খান ও তার ছেলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে তারা নিহত হন।

আদালতের নির্দেশে বুধবার সকালে মরদেহ দুটি তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।

নিহত সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার ছেলে শান্ত খান চিত্রনায়ক ছিলেন। ময়নাতদন্তের জন্য কবর থেকে এ লাশ উত্তোলন করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন। সবাই তাকে এক নামে বালু সেলিম হিসেবে চিনত। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

এমএইচ

রায়পুরে গ্রামীণ ব্যাংকের প্রধান গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

চট্টগ্রাম উত্তর আ.লীগের সাধারণ সম্পাদকসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

কাজে আসছে না কোটি টাকার হাসপাতাল

ফটিকছড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত ৬

আ.লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে মাসব্যাপী কর্মসূচি

পরশুরামে ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু

‘কালো বিড়াল’খ্যাত রেলের সাবেক জিএমের ৪ বছরের কারাদণ্ড

৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, অধ্যক্ষদের জরুরি তলব

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় আ.লীগের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

রামুতে ট্রেন দুর্ঘটনা: তিন দিন পর মারা গেলেন তানিয়া