হোম > সারা দেশ > চট্টগ্রাম

মসজিদের খতিবের রাজকীয় বিদায়

এমএ হাসান, পরশুরাম-ফুলগাজী (ফেনী)

ইমামের রাজকীয় বিদায়

পরশুরামে এক মসজিদের ইমাম ও খতিবকে রাজকীয় বিদায় দিয়েছে মুসল্লী ও গ্রামবাসীরা।

রোববার (২০ জুলাই) উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান দীর্ঘ ২৫ বছর ইমামতি শেষে বিদায়ের সময় পেয়েছেন এলাকাবাসীর সংবর্ধনা। সকাল থেকে গ্রামের মানুষ ইমামকে সংবর্ধনা দিতে আয়োজন করেন জমকালো অনুষ্ঠান।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সমাজে মসজিদের ইমামদেরকে সম্মান দেয়া হয় না। অথচ তাদের কারণে সমাজ ও জাতি উপকৃত হয়। এলাকার যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ইমামকে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছি মাওলানা আব্দুর রহমানের গলায় ফুলের মালা পরিয়ে রাজকীয়ভাবে প্রাইভেটকারে চড়িয়ে, মোটরসাইকেল শোভা যাত্রার মাধ্যমে একই ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে তার বাড়িতে পৌঁছে দেন গ্রামবাসী। এ সময় মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে নগদ ৫০ হাজার টাকা, পাঞ্জাবি, পায়জামার কাপড়সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

মসজিদের একজন মুসল্লি মোহাম্মদ নুরুন্নবী জানান, মাওলানা আব্দুর রহমান আমাদের মসজিদে ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ২৫ বছর দায়িত্বে ছিলেন। পালন করেছেন। ঝড়, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মসজিদের হাল ধরে রেখেছিলেন তিনি। তার বিদায়ে আমরা খুবই কষ্ট পাচ্ছি।

বিদায়ি ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান বলেন, আমার জীবনের দীর্ঘ সময় এখানে কাটিয়েছি। তাদের সুখ-দুঃখে পাশে ছিলাম। এলাকাবাসী যে সম্মান দিয়েছে, তাদের কাছে চিরকৃতজ্ঞ।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না