হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবদুল খালেক নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোররাতে ইলশা এলাকা থেকে তাকে আটক করে। আটক আবদুল খালেক বাহারছড়া ইউপি'র রত্নপুর গ্রামের জনৈক বদরুজ্জামানের পুত্র।

তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০টাকা অর্থদন্ডের সাজা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পলাতক ছিল।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম(বার) এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মজনু মিয়ার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসাইন ও এএসআই(নিরস্ত্র) মোঃ লিটন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইলশা নামক এলাকা থেকে তাকে আটক করে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম