হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদকের টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর সদরের বালিয়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কাঠের টুকরো দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিব (২৪) এর বিরুদ্ধে।

রোববার গভীর রাতে বালিয়া গ্রামের সাদেক খান বাড়িতে এই ঘটনা ঘটে।

সোমবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে (১১) আটক করে।

নিহত জান্নাত বেগমের স্বামী আব্বাস খান দ্বিতীয় বিয়ে করেছেন। ওই স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন।

বাড়ির লোকজন জানায়, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য জান্নাত বেগমকে মারধর করতো । ঘটনা দিন রাতে মাদক কেনার জন্য টাকা চায়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে পিটিয়ে ফেলে রাখে।

রাকিব সকালে নাটক সাজিয়ে অসুস্থ হয়ে মায়ের মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকেন।

লোকজন তার মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে।

জান্নাত বেগমের ভাই মিলন ও এলাকাবাসীর দাবি মাদকাসক্ত সন্তানের দৃষ্টান্তমূলক বিচার চান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

এমই

নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নোয়াখালীতে ট্রাক চাপায় মাদরাসা সুপারের মৃত্যু, স্ত্রী ও সন্তান আহত

টেকনাফের মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি

মাতামুহুরী নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে হাজতির মৃত্যু

চাঁদপুরে ট্রলি চালক হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বদলি

বাঁশখালীতে খাল খনন উদ্বোধন করলেন জামায়াত এমপি

চট্টগ্রামে পুলিশি বাধায় পণ্ড শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকা কর্মসূচি

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সেই শিক্ষা কর্মকর্তা বদলি