হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহেশখালীতে কম্বিং অপারেশনে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে কম্বিং অপারেশন চালিয়ে প্রায় ৭৫ কোটি টাকা দামের অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার সারা দিন কোস্ট গার্ডের মহেশখালী স্টেশন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশখালী উপজেলার জেলেপাড়াসংলগ্ন এলাকায় বিশেষ এই কম্বিং অপারেশন চালানো হয়। অভিযানকালে প্রায় ৭৫ কোটি টাকা দামের ৫০ লাখ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়।

তিনি দাবি করেন, ওই সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে জব্দ করা অবৈধ জালগুলো মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন