হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে: আমিনুল হক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, কালক্ষেপণ না করে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।

সোমবার বিকেলে মতলব উত্তরে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খেলা উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী খোকন।

আমিনুল হক বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে তা পরিহার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর ড্যাবের আহবায়ক প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ ,সাধারণ সম্পাদক নুরুল হক জিতু ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম মফিজুল ইসলাম।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল