হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ার ইনানী সৈকতে নিখোঁজ রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সোনারপাড়ার রেজুখালের মোহনা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দূর্জয় সরকার।

নিহত শিশুর নাম শফর আলী (১২)। সে উখিয়ার বালুখালী ক্যাম্প-৯ এর সি-১৫ ব্লকের রোহিঙ্গা বাসিন্দা রুহুল আমিনের ছেলে।

পরিবার জানায়, সোমবার সকালে বন্ধুদের সঙ্গে ইনানী সৈকতে ঘুরতে যায় শফর আলী। সেখানে গোসল করার সময় হঠাৎ সাগরের ঢেউয়ে ভেসে যায় সে। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ মেলেনি। পরে মঙ্গলবার সকালে রেজুখালের মোহনায় শিশুটির লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা লাশটি উদ্ধার করে।

নিহত শিশুর মা আনোয়ারা বেগম জানান, ‘সকালে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় শফর। পরে জানতে পারি সে গোসল করতে গিয়ে সাগরে ভেসে গেছে। সারাদিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ উদ্ধার হয়েছে।’

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দূর্জয় সরকার জানান, সোনারপাড়ার রেজুখালের মোহনায় শিশুটির লাশ ভেসে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি সাগরের ঢেউয়ে ভেসে গিয়ে ডুবে মারা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

এমএস

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি