হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে তার পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ। ১৮ মে রাতে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা গেছে, রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশক্রমে এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে জেলা সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা সংসদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে এ সংক্রান্ত সিদ্ধান্তের একটি পত্র কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৬ মে মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক সুধী সমাবেশে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। এর দুই দিনের মাথায় তাকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হলো।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম