হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবান বান্দরবানে সাবেক মন্ত্রী বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও এমপি বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগ করেছেন উত্তেজিত ছাত্র-জনতা। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের রাজারমাঠ-সংলগ্ন এলাকায় অবস্থিত তার বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শহরের ট্রাফিক মোড়ে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। পরে সেখান থেকে উত্তেজিত বিক্ষোভকারী মিছিল নিয়ে সাবেক মন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা বাসভবনের ভেতরে আগুন দেন।

মুহূর্তে আগুনের লেলিহান শিখা নিচতলায় ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে সেখানে বাধা দেন উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, আগুন দেওয়ার আগমুহূর্তে সাবেক এমপি বাহাদুর বাড়িতে ছিলেন না। তিনি হামলার খবর পেয়েই সটকে পড়েন। এ সময় তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। তবে বাড়ির কেয়ারটেকার তখন উপস্থিত ছিলেন।

আগুনে বাসভবনের নিচে থাকা দুটি দামি গাড়ি এবং ঘরের ভেতরের বিপুল পরিমাণ আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ছাত্রলীগের দেড় মিনিটের মিছিল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’

গ্যারেজে আগু‌নে পু‌ড়লো ২২‌টি টমটম

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার