হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে বসতবাড়ি থেকে ৮ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ে একটি বসতবাড়ি থেকে প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

রাঙামাটির কাপ্তাইয়ে একটি বসতবাড়ি থেকে প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার সকাল ৯টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ (বিউবো) এলাকার শাহ আলমের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি। বাসার মালিক শাহ আলম জানান, সাপটি তার দুটি মুরগি খেয়ে ফেলেছিল। পরে সাপটিকে না মেরে বন বিভাগকে খবর দেওয়া হয়।

দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় দুপুর ১২টার দিকে কাপ্তাই ন্যাশনাল পার্কের হেলিপ্যাড পুলিশ লাইনসংলগ্ন গভীর জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়।

এ সময় সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার, সহকারী বন সংরক্ষক আবু কাওসার, ফ্রিংখ্রীং বিট কর্মকর্তা আবু নাঈম শহিদুল আলমসহ ইআরটি সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার বলেন, বনে খাদ্যের সংকট দেখা দিলে এ ধরনের সাপ খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে।

রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হত্যা মিশনে সাত সন্ত্রাসী, শনাক্ত ৫

বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টিনার রঙে রাঙানো নন্দীরচরের সেতু

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত

৯১ মিলিমিটার বৃষ্টিতেই পানির নিচে কুমেক হাসপাতাল, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

রোহিঙ্গা ক্যাম্পে নরওয়ের রাষ্ট্রদূতের পরিদর্শন

চর দখল নিয়ে দুই গ্রামবাসীর টেটা যুদ্ধ, লুটপাট , আহত ৪০

ভূমিহীনের জমি দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রাউজানে যুবদল নেতা খুনের ঘটনায় দুই দিনেও মামলা হয়নি