হোম > সারা দেশ > চট্টগ্রাম

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমীর শিক্ষকদের অবহেলার কারণে শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যু হয়েছে বলে দাবী করে ওই একাডেমীর শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেছে।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। মেহেদির সহপাঠীরা জানান আপন নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর আইফোন মোবাইল চুরির অপবাদ দিয়ে একাডেমীর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আপন, হাবিব, জুবায়ের, সালমান, শামীম, জালিস, রাহাত সহ ৯/১০জন শিক্ষার্থী জিজ্ঞাসাবাদের নামে ( নীচের শ্রেনির) ৭ ম /৮ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী, ইসমাইলসহ বেশ কয়েকজনকে দফায় দফায় নির্যাতন চালায়। উপায়ান্তর না দেখে মেহেদীসহ নির্যাতিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবহিত করলে অধ্যক্ষ তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেন। তারা সাথে সাথে লিখিত অভিযোগ দিলেও অধ্যক্ষ তা আমলে না নিয়ে কালক্ষেপণ করে। পরবর্তীতে লিখিত অভিযোগ দেওয়ার অপরাধে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মেহেদিকে আবারও শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে কলেজ হোস্টেলের বারান্দায় মেহেদী মাফলার পেঁচিয়ে ১৬ জুন মঙ্গলবার বিকালে আত্মহত্যা করে। এ খবর ছড়িয়ে পড়লে মেহেদির আত্মীয়-স্বজন ও বিক্ষুব্ধ জনতা একাডেমীতে হামলা করে ভাঙচুর করে।

এ ব্যাপারে একাডেমীর অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান আত্মহননের পথ বেছে নেয় বলে একটি বিবৃতি প্রদান করেন।

রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এক বিবৃতিতে বলেন, স্কুল ছাত্র মেহেদী হাসানের মৃত্যুর দায় একাডেমী কর্তৃপক্ষ কোন ভাবেই এড়াতে পারেন না। আমি সঠিক তদন্তের মাধ্যমে সকল দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেক ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের কে ন্যায় বিচারের আশ্বাস দেন।

এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবি করে রামগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা রামগঞ্জ শহরের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

সহায় সম্বলহীন মৃত রিকশাচালক পরিবারের পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

পটিয়ায় হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

কুমিল্লা কারাগারে যুবদল কর্মীর মৃত্যু

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু