হোম > সারা দেশ > চট্টগ্রাম

লটারির মাধ্যমে কুমিল্লার ১৮ থানায় নতুন ওসি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

লটারির মাধ্যমে কুমিল্লার ১৮ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) বদলি করে পদায়ন করা হয়েছে। জানা গেছে, নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়।

১৮ জন অফিসার ইনচার্জ হলেন, কুমিল্লা কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার, সদর দক্ষিণ থানায় মোহাম্মদ সিরাজুল মোস্তফা, ব্রাহ্মণপাড়া থানায় সাব্বির মোহাম্মদ সেলিম তপন, লালমাই থানায় মো. নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানায় আবু মাহমুদ কাওসার হোসেন, নাঙ্গলকোট থানায় আরিফুর রহমান, দাউদকান্দি থানায় এম আব্দুল হালিম, চান্দিনা থানায় আতিকুর রহমান, বুড়িচং থানায় মুহাম্মদ লুৎফর রহমান, দেবিদ্বার থানায় গোলাম সারওয়ার, তিতাস থানায় মুহাম্মদ আরিফ হোসেন, বরুড়া থানায় মুহাম্মদ আজহারুল ইসলাম, লাকসাম থানায় মাকসুদ আহমেদ, মনোহরগঞ্জ থানায় শাহীনুর ইসলাম, মেঘনা থানায় শহীদুল ইসলাম, হোমনা থানায় মোরশেদুল আলম চৌধুরী, মুরাদনগর থানায় মো. হাসান জামিল খাঁন, বাঙ্গরা থানায় মো. আব্দুল কাদের ।

কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আমার দেশকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে কুমিল্লায় ১৮ জন ওসিকে পদায়ন করা হয়েছে । আগামী ৬ ডিসেম্বরের মধ্যেই সকল থানায় ওসিরা যোগদান করবেন ।

ভেসে আসা জাহাজের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের মামলা প্রত্যাহার দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ১৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত পারভেজ

মতলব উত্তরে জাটকা রক্ষায় অভিযানে ১৪ জেল আটক

নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, লবণ মিল শ্রমিকদের কর্মবিরতি

জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২৫ জেলে আটক

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

চাঁদপুরে ৩৬ লাখ টাকার জাটকাসহ ১০ জেলে আটক

‎সেতু নয় যেন ‘মরণফাঁদ’, আতঙ্কে পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ