হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা

প্রতিনিধি, চবি

ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বুধবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধূরী ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের সই করা এক বিবৃতি এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর দেশে যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের রায়ে বিপুল বিজয় অর্জন করেছে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই ঐতিহাসিক বিজয়ের জন্য দলটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী নবনির্বাচিত জননেতা তারেক রহমানকে এবং দলের সব স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক স্থাপিত হলো। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে দেশবাসী তাদের ভোটের অধিকার নিশ্চিত করেছে এবং পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে দূরদর্শী, উদার ও উন্নয়নমুখী রাজনীতির বার্তা জনগণের মাঝে পৌঁছে দিয়েছে, তা-ই এই বিপুল বিজয়ের মূলমন্ত্র।

ভবিষ্যৎ বাংলাদেশ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি, শিক্ষার আধুনিকায়ন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণে অভূতপূর্ব সাফল্য অর্জন করবে। তার সুযোগ্য নেতৃত্বে দেশের শিক্ষাব্যবস্থা, বিশেষত উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা প্রসারে কার্যকর ভূমিকা রাখবে নতুন সরকার।

সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিবৃতিতে বলা হয়, সরকার দলমত নির্বিশেষে সব নাগরিকের অধিকার সংরক্ষণ ও দেশের সামগ্রিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করবে। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ জাতিতে পরিণত করতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সবসময় গঠনমূলক ভূমিকা পালন করবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম