হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে বিএনপির ৭ দিনের কর্মসূচি

জেলা প্রতিনিধি, চাঁদপুর

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে মিলাদ ও দোয়াসহ ৭ দিনের কর্মসূচি পালিত হচ্ছে।

চাঁদপুর জেলা বিএনপি সকাল দশটায় দলীয় কার্যালয়ে প্রথমে মিলাদ এর আয়োজন করেন। সাত দিনব্যাপী কোরআন খতম, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হবে। শোক বই খোলা, কালো ব্যাজ ধারণস ব্যাপক কর্মসূচি পালন করেছে।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজ আমরা দলীয় এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছি। আগামী সোমবার পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ, শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী বেপারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ