হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাদায় আটকে পড়া হাতি উদ্ধার করল গ্রামবাসী

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

একটি দলছুট হাতি দীর্ঘ সময় ধরে কাদায় আটকে থাকার পর খবর পেয়ে স্থানীয় বনবিভাগ গ্রামবাসীর সহায়তায় ৯ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার(৬ মার্চ) বিকেলে হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়। শুক্রবার (৭ মার্চ) সাফারি পার্ক থেকে চিকিৎসক দল এসে হাতিটার চিকিৎসা দেওয়ার কথা।

স্থানীয় সূত্র জানায়, চুনতি অভয়ারণ্যের আওতাধীন নাপোড়া গহীন অরণ্যের বাইস্সার জুম নামক স্থানে একটি দলছুট হাতি (৪০) কাদায় আটকে পড়ে। দীর্ঘসময় ধরে আটকে থাকলেও ওইদিকে লোকজনের চলাচল না থাকায় কারো নজরে পড়েনি।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম হাতিটিকে দেখতে পেয়ে বনবিভাগ খবর দেয়। বনবিভাগ স্থানীয় ৩৫ গ্রামবাসীর সহযোগিতায় দীর্ঘ ৯ঘন্টা চেষ্টা চালিয়ে হাতিটিকে উদ্ধার করে।

বনবিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় ধরে কাদায় আটকে থাকায় হাতিটি অসুস্থ হয়ে পড়েছে। তাকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি, চিকিৎসার জন্য সাফারী পার্কের বিশেষজ্ঞ ডাক্তারকে খবর দেওয়া হয়েছে, শুক্রবার উনারা এসে চিকিৎসা দেওয়ার কথা।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭