হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল উল্টে ফজলুল হক চুমকু (৫২) নামে এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মৃত আবুল হাশেমের ছেলে। দলীয় কোনো পদে না থাকলেও তিনি একজন প্রবীণ বিএনপি নেতা ছিলেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফজলুল হক চুমকু নিজ মোটরসাইকেল চালিয়ে বন্ধু মুস্তফা মোরশেদকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাদামতল এলাকায় সড়কের মাঝখানে থাকা এক ভবঘুরে নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে বন্ধু মুস্তফা মোরশেদ সামান্য আহত হলেও ফজলুল হক চুমকু তখন বাহ্যিকভাবে অক্ষত ছিলেন।

দুর্ঘটনার পর তিনি রাত ৮টার দিকে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ বোধ করেন এবং বমি বমি ভাব দেখা দেয়। স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও হাসপাতালে নেওয়ার আগেই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল উল্টে সামান্য আহত হয়ে ফজলুল হক চুমকু বাড়ি ফিরে যান। কিছু সময় পর অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে কোনো পদ-পদবিতে না থাকলেও দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন ফজলুল হক ভাই।

প্রতিবন্ধী বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

ছুরিকাঘাতে নিহত র‍্যাব সদস্য ইমনের বাড়িতে চলছে শোক

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, অনির্দিষ্টকালের কর্মবিরতি

রামিসা হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রীসংস্থার মানববন্ধন

এবার ৭ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জনতার হাতে অবরুদ্ধ পুলিশ

লামায় কাঠবোঝাই ট্রলি জব্দের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

গুইমারায় চাঁদার জন্য খাল খননের স্কেভেটর পুড়িয়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা

সীতাকুণ্ডে উন্নয়ন বন্ধ, বিপর্যস্ত জনজীবন

কোনো সুযোগ সন্ধানী গ্রুপ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে

তিন বছর সৌদিতে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরলেন মানিক