হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে রাইফেলের গুলি উদ্ধার, আটক ১

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে রামু থানার পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রের গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত আড়াইটায় রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকার নুর মোহাম্মদ কালু চৌকিদারের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, শর্টগানের ২ রাউন্ড কার্তুজ, শর্টগানের তিনটি খালি খোসা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি গুলি ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, নুর মোহাম্মদ চৌকিদার একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে রামু থানার পুলিশ জানায়।

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার