হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

ফাইল ছবি

কৃষিকে সমৃদ্ধকরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন-উর-রশীদ।

শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগরে কৃষি খাতের আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন। সেমিনারে ১২০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে কৃষি শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষিকে যুগোপযোগী ও লাভজনক খাতে পরিণত করতে সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি খাতের উন্নয়নে যে নতুন চিন্তাভাবনা ও পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট কৃষি ব্যবস্থা, উন্নত বীজ, সুষম সার ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি কৃষির উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএস

ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন বিএনপির এমপি

দেশের উন্নয়নে পাঁচশত গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান

বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: মাহবুবের রহমান

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

জিয়ার স্মৃতি বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া: কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গণপূর্তমন্ত্রী